1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সংগঠনের একাংশ। এসময় বিক্ষোভকারী নেতাকর্মীদের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পাঠ করেন সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খান বাহাদুর আফজাল নূর। বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে চৌরঙ্গীর মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খান বাহাদুর আফজাল নূর, বাবু মাদবর, মো. আতিকুর রহমান, পান্থ তালুকদার, ইসাহাক সরদার, সদস্য তাজমুল মাঝি প্রমূখ। এসময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা বলেন, অছাত্র ও পেশাজীবীদের দিয়ে অগণতান্ত্রিকভাবে গঠিত হয়েছে ছাত্রদলের আহ্বায়ক কমিটি। তারা অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য গত ৩ জুন ৩৫ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন