1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শরীয়তপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনায় মহিলা দলের উঠান বৈঠক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শরীয়তপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনায় মহিলা দলের উঠান বৈঠক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শরীয়তপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনায় মহিলা দলের উঠান বৈঠক

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পঠিত
Spread the love

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুর-১( পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কাণ্ডারী সাইদ আহমেদ আসলামের বিজয় নিশ্চিত করতে মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) -বিকেলে জাজিরা উপজেলা মহিলা দল আয়োজিত জাজিরা উপজেলাধীন নাওডোবা হাওলাদার মার্কেট ছবদার মাদবরের কান্দি নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, শরীয়তপুরের বার বার নির্বাচিত এমপি জনাব নাসির উদ্দিন কালু ভাইয়ের সহধর্মিণী রাজিয়া সুলতানা রানী ,সাঈদ আহম্মেদ আসলাম এর সহধর্মিণী নাসরিন আহম্মেদ ও শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আসমা উল হুসনা এবং সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা মহিলা দলের সভাপতি বেগম রুমা হামিদ। জেলার নাওডোবা ইউনিয়নের একটি বসত বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মহিলা দলের নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি – রাজিয়া সুলতানা রানী, বিশেষ অতিথি – নাসরিন, শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা, জাজিরা উপজেলা মহিলা দলের আহবায়ক রুমা হামিদ, সদস্য সচিব লিমা মাহমুদ, জাজিরা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক – মোঃ রুবেল আকন, শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন, জাজিরা উপজেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা, নাওডোবা ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর সরদার,নাওডোবা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক ফেরদৌসী বেগম, সদস্য সচিব – সেলিনা আক্তার, যুগ্ম আহবায়ক – মরিয়ম বেগম,জাজিরা ইউনিয়নের আহ্বায়ক শাহজাদী সুলতানা সহ বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেত্রীবৃন্দ বিলকিস বেগম, মাহমুদা আক্তার, দিপা ফরাজি, সেলিনা, রিতা আক্তার, শাহিনা আক্তার শানু, রানী আক্তার, হালিমা আক্তার পুস্প,সাদিয়া আক্তার, রোজি ইসলাম, নাজমা আক্তার, পারুল আক্তার,

প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া ইসলাম রানী বলেন, বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রিয় বোনেরা ও উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।  আজ এই সুন্দর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।
মহিলা সমাজ আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি—সব ক্ষেত্রেই নারীরা নিজেদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিচ্ছে। একটি শক্তিশালী সমাজ গড়তে হলে নারীর ক্ষমতায়ন অপরিহার্য। কারণ, একজন নারী এগিয়ে গেলে একটি পরিবার এগিয়ে যায়, আর একটি পরিবার এগিয়ে গেলে এগিয়ে যায় পুরো সমাজ।
এই মহিলা দল শুধু একটি সংগঠন নয়—এটি সাহস, ঐক্য ও আত্মবিশ্বাসের প্রতীক। আপনাদের উদ্যোগ, সামাজিক কাজ ও সচেতনতা কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিশেষ করে নারীদের অধিকার, আত্মনির্ভরতা ও নেতৃত্ব গঠনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও দৃঢ় সংকল্পের মাধ্যমে আমরা আরও সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব। আসুন, আমরা সবাই মিলে বৈষম্য, সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকিত পথ তৈরি করি।

সবশেষে, এই সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই এবং মহিলা দলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।তারেক রহমানের মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামকে ধানের শীর্ষে ভোট দিয়ে সকলে যুক্ত করে দেশ ও জাতির সেবা করার সুযোগ দিবেন। তিনি আরে বলেন,বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেকটা পরিবারের একটা মহিলা সদস্যকে ফ্যামিলি কাড দেওয়া হবে। তাতে পঁচিশ শত টাকা বরাদ্দ থাকবে। এ সময় ধানের শীষের স্লোগানের শ্লোগানে পুরো উঠান মুখরিত হয়ে ওঠে।

উঠান বৈঠকে বক্তারা বলেন, সাইদ আহমেদ আসলাম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাইদ আহমেদ আসলামকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

বৈঠকে মহিলা দলের নেত্রীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার মাধ্যমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তারা।
পরিশেষে তিনবারের সফল প্রধানমন্ত্রী চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠকটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন