1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
এমপি শাওনকে লালমোহন পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news এমপি শাওনকে লালমোহন পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

এমপি শাওনকে লালমোহন পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

চতুর্থ বারের মতো ভোলা-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নূরুন্নবী চৌধুরী শাওন ও তার সহধর্মিণী ফারজানা চৌধুরী রতœাকে লালমোহন পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমোহন বাজারের মুক্তিযোদ্ধা এভিনিউতে এ সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে মিলিত হয়ে এমপি শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান।

পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় এমপি শাওন বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে নিরাপদ। তার নেতৃত্বে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আকতার, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়াসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন