1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত লালমোহন থানার মোঃ সিরাজুল ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত লালমোহন থানার মোঃ সিরাজুল ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত লালমোহন থানার মোঃ সিরাজুল ইসলাম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ষষ্ঠবারের মতো জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শফিকুল হক।
সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, থানা ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে ওসি মোঃ সিরাজুল ইসলামকে আবারও জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।
ওসি মোঃ সিরাজুল ইসলাম তার কর্মদক্ষতা, সততা, মানবিক আচরণ ও নেতৃত্বের গুণে লালমোহন থানাকে একটি জনবান্ধব থানায় রূপ দিয়েছেন বলে সহকর্মীরা জানান।
অর্জন প্রসঙ্গে ওসি সিরাজুল ইসলাম বলেন, “এই সম্মান আমার টিমের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও লালমোহনবাসীর সহযোগিতার ফল। আমি এই স্বীকৃতি তাদেরই উৎসর্গ করছি।”
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে এটি তার ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া, যা ভোলা জেলায় বিরল সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন