1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৭০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে দারিদ্র বিমোচনে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সকাল ১১টায় লালমোহন উপজেলা প্রশাসনের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও লালমোহন ইসলামি ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার আল মামুনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন ভোলা জেলা ইসলামি ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার রিয়াজউদ্দিন কাসেমী, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, লালমোহন বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহমেদ বেপারী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের অর্থ যথাযথ পদ্ধতিতে ইসলামি শরিয়া মোতাবেক ব্যয় করা হয়। প্রতিবছর অসহায় দুস্থদের কর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের পূনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এ অর্থ ব্যয় করা হয়। এসময় বক্তরা দারিদ্র বিমোচনে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান করার জন্য সকলকে আহবান জানান। সেমিনোরে উপজেলার বিভিন্ন আলেম ওলামা, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন