1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাংবাদিকতায় নীতিনৈতিকতার কোন বিকল্প নেই- মুন্সীগঞ্জে ওবাইদুর রহমান শাহিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাংবাদিকতায় নীতিনৈতিকতার কোন বিকল্প নেই- মুন্সীগঞ্জে ওবাইদুর রহমান শাহিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সাংবাদিকতায় নীতিনৈতিকতার কোন বিকল্প নেই- মুন্সীগঞ্জে ওবাইদুর রহমান শাহিন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
সাংবাদিকতায় নীতিনৈতিকতার কোন বিকল্প নেই।সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের অগ্রাধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিকের নিরপেক্ষতা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। নিউজের সাথে জনসংশ্লিষ্টতা থাকা জরুরি।  সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সকল সাংবাদিকে আপোষহীন হতে হবে। মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণে এসব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন। ১৫ ই নভেম্বর শনিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জে ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণে বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সভাপতি ওবাইদুর রহমান শাহিন সাংবাদিকতার পেশাগতগত দায়িত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে তিনি বলেন, সাংবাদিকতাগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা কলুষিত হলে গোটা দেশ ও অর্থনৈতিক অবস্থা এবং দেশের মানুষের জীবন বিপর্যস্ত হয়। গুজবের কারনে একটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলের অনেক বেশি সর্তক হওয়া জরুরি।  অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সততার সাথে পেশাগত দায়িত্ব পালনের সকল সাংবাদিকদের আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, ব্রাকের কমিউনিকেশন বিশেষজ্ঞ শাফাত রহমান, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত সহ প্রশিক্ষণ নিতে আসা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন