1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

 এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত
Spread the love
 এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কুয়াকাটায় সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু, টোয়াকের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, শুটকি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাহিন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজুসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, আরিফ রহমান দীর্ঘদিন ধরে কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার শুধু একজন ব্যক্তির বিরুদ্ধেই নয়, বরং পুরো পর্যটন খাতের জন্যই ক্ষতিকর।
সভাপতির বক্তব্যে টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, “আরিফ রহমান একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। কুয়াকাটার উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় ঐক্যবদ্ধ থাকব এবং আরিফ রহমানের পাশে আছি, থাকব।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এছাড়া বরগুনার তালতলীর কিছু স্বার্থান্বেষী মহলকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, “মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না। এ ধরনের অপতৎপরতা অবিলম্বে বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
মানববন্ধন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং আরিফ রহমানের সম্মান রক্ষায় সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন