1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বোরহানউদ্দিনে দোয়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বোরহানউদ্দিনে দোয়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বোরহানউদ্দিনে দোয়া অনুষ্ঠিত

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

কোরআনে হাফেজদের হৃদয়ছোঁয়া তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে বড়মানিকা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দরগার হাট জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে কোরআনের হাফেজরা সমবেতভাবে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন, যা পুরো মসজিদের পরিবেশকে আবেগময় ও পবিত্র করে তোলে।

মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও বড়মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা সবাই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করুন। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। মসজিদ, মন্দির ও প্যাগোডাসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার দোয়া—এটাই প্রমাণ করে বেগম জিয়া দেশের অবিসংবাদিত নেত্রী।”

দোয়া-মোনাজাত পরিচালনা করেন বোরহানউদ্দিন কাসেমীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার(অবঃ) মাওলানা সাইদুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম জামাল সিকদার বড়মানিকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক লালমিয়া সিকদার।

বড়মানিকা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক  জিয়া মুন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক  সাইফুল ইসলাম ফকির, যুবদল নেতা  কাজল সিকদার, আনোয়ার ফরাজি, মাকসুদ ফকির, পারভেজ মোসারফ, মহিউদ্দিন, সেবাসেবক দলের সহ সভাপতি মোকতার হোসেন সিকদার, ছাত্রদল নেতা  ইফরান হোসেন ইমাম
সহ আরও নেতাকর্মী ও মসজিদের সাধারণ মুসল্লিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন