1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
স্বাধীনতাবিরোধীদের কথায় সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news স্বাধীনতাবিরোধীদের কথায় সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

স্বাধীনতাবিরোধীদের কথায় সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই-এমপি শাওন

মাহমুদ লিটন, লালমোহন
  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬০ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন

যারা স্বাধীনতাবিরোধী রাজাকারদের দোসর ও পাকিস্তানের আদর্শে বিশ্বাসী,তাদের কথায় সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার বালুচর বাজারে কালমা ইউনিয়ন দক্ষিন এর ৬ ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরো বলেন,দেশের সকল মহৎ অর্জন সাধিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দক্ষ নেতৃত্ব। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কে ঘিরে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বহু চেষ্টা করেছে। খালেদা জিয়াও একই অপচেষ্টায় লিপ্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল। এসময় কালমা ইউনিয়ন আওয়ামী লীগ দক্ষিন শাখার সভাপতি বজলুর রহমান মৃধা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকতার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন