1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
হতদরিদ্রদের সরকারি টিসিবির মাল মুদিদোকানে চুরি করে বিক্রি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news হতদরিদ্রদের সরকারি টিসিবির মাল মুদিদোকানে চুরি করে বিক্রি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

হতদরিদ্রদের সরকারি টিসিবির মাল মুদিদোকানে চুরি করে বিক্রি

আবদুল আলীম খান, পটুয়াখালী 
  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪৩৭ বার পঠিত
Spread the love
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সুলিজ গেট উত্তরপাড় পূর্ব ডাকুয়া ১নং ওয়ার্ডের উলানিয়া বাজারে ৩ এপ্রিল সরকারি টিসিবির তৈল ও ডাল হতদরিদ্রদের না দিয়ে চুরি করে মোঃ হোসেন মিরা নামের এক মুদি দোকানদারের কাছে বিক্রি করে টিসিবি ডিলার।
মুদি দোকানদার মোঃ হোসেন মিরার কাছে জিজ্ঞেস করলে এক পর্যায়ে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে একে একে টিসিবির ডিলারের কাছ থেকে ক্রয় করা মালামাল গুলো লুকিয়ে রাখা গোপন জায়গা থেকে বের করে।
এ বিষয়ে মুদি দোকানদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সরকারি টিসিবির মালামাল চিনি না আমার দোকানের সামনে ট্রাক নিয়ে এসে বলে আপনি তৈল ও ডাল রাখবেন আমি চিন্তাভাবনা না করেই রেখে দেই, কারন পাইকারির চেয়েও অনেক কম দামে আমাকে দিয়েছে। এক পর্যায়ে তার দোষ স্বীকার করেন মুদিদোকানদার। তার কাছে টিসিবির ডিলারের নাম জানতে চাইলে তিনি নাম ও ঠিকানা জানে না বলে জানান।
স্থানীয়রা অনেকেই বলেন এই দোকানদার  সব সময় চুরির মালামাল ক্রয় করে।
এক তথ্যের ভিত্তিতে এক পর্যায়ে টিসিবির ডিলার মোঃআরিফ ও তার পার্টনার এ বিষয়ে জানতে চাইলে বলেন, ওরকম টিসিবির মাল অনেক ডিলার খায়, আমরা তাদের চেয়ে কম খাই। আরিফ আরো বলেন যেদিন টিসিবির মাল বিক্রি করা হয়েছে সেদিন আমি সাথে যাইনি আমার শরীর খারাপ ছিল এ ধরনের কাজ তারা করেছে কিনা তা আমি জেনে ব্যবস্থা নেব। এমন কথা বলে  দায় এড়ানোর চেষ্টা করেন।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল বিষয়টি জেনে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠান, মুদিদোকানদার বুঝতে পেরে দোকান বন্ধ করে পালিয়ে যায়, এক পর্যায়ে পুলিশ দোকানটি ইউপি সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে সিলগালা করে দেওয়া হয় তিনি আরো বলেন টিসিবি ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন