1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
হৃদরোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news হৃদরোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

হৃদরোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক বাছির উদ্দিন জুয়েল (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বিকাল পাঁচটার দিকে তিনি বুকে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন। পরে সহকর্মী সাংবাদিকদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। রাতে আবার অসুস্থতা বাড়লে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।
মরহুম বাছির উদ্দিন জুয়েল স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
সোমবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর নিজ গ্রামের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় স্থানীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম করা হয়।
দাফনের আগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন মুন্সীগঞ্জ–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন