1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবি যৌক্তিক: এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবি যৌক্তিক: এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবি যৌক্তিক: এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৫০ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 
উপকূলের সমস্যা, সংকট, সম্ভাবনা ও উপকূলের মানুষের ন্যায্যতার দাবিতে ১২ নভেম্বরকে “উপকূল দিবস” ঘোষণার জন্য এবং ১৯৭০ এর ভয়াল ঘূর্ণিঝড়ে ১০ লক্ষ নিহতদের স্মরণে ভোলার লালমোহন প্রেসক্লাবে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন ১২ নভেম্বরকে রাস্ট্রীয়ভাবে উপকুল দিবস ঘোষণা ন্যায্য দাবি। মহান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করা হবে। কারণ এতো প্রাণহানী অন্য কোন ঘূর্ণিঝড়ে হয়নি। ১৯৭০ সালের ১২ নভেম্বর ঘূর্ণিঝড়ে উপকুলের প্রায় ১০ লক্ষ মানুষ প্রাণ হারায়। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার তখন এ ব্যাপারে কোন গুরুত্ব দেয়নি। বঙ্গবন্ধু ঘটনার ২দিন পরই উপকুলে এসে স্বজনহারাদের পাশে এসে দাঁড়ান। তিনিই এতো বড় ঘটনা নিয়ে বিশ্বের কাছে মুখ খোলেন।
এমপি শাওন আরও বলেন, উপকূলের মানুষ সবসময় ঝড়ের সাথে মোকাবেলা করে আসছে। ঝড়ের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং উপকূলের মানুষকে সুরক্ষা দিতে মাননীয় প্রধানমন্ত্রী শক্তিশালী বাঁধ নির্মাণসহ নানান প্রকল্প গ্রহণ করেছেন। সাইক্লোন শেল্টার, আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে উপকুলের মানুষকে নিরাপদ আশ্রয় নিশ্চিত করেছেন। এর ফলে এখন মানুষ ঝড় হলে নিরাপদে থাকতে পারে। অগ্রিম নিরাপত্তা নিতে পারছে।
লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ‍্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন থানার অফিসার ইনচার্জ এস এম মাহবুব উল আলম, প্রেসক্লাবের সভাপতি অধ‍্যক্ষ মোঃ রুহুল আমিন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন