1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরশহরের বনানী সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ওই দুই ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানাকৃত সারের দোকানগুলো হচ্ছে- এস আলম ব্রাদার্স ও আসিফ এন্টারপ্রাইজ।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি; পৌরশহরের বনানী সড়ক এলাকার কয়েকটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। যার জন্য সেখানে গিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করেছি। সামনের দিকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন