1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
২৪ এর ঘোষণাপত্রে খুনি হাসিনার বিচার দেখতে চায় জনগন- সারজিস আলম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ২৪ এর ঘোষণাপত্রে খুনি হাসিনার বিচার দেখতে চায় জনগন- সারজিস আলম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

২৪ এর ঘোষণাপত্রে খুনি হাসিনার বিচার দেখতে চায় জনগন- সারজিস আলম

মো. সবুজ, ভোলা 
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
Spread the love

মো. সবুজ, ভোলা 

 

গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। তাই বাংলার মানুষ হাতে হাত রেখে বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনা সরকারকে তাড়িয়ে দিয়েছে। সেজন্য সরকারকে ২৪’র অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগন।

শুক্রবার (১০ জানুয়ারী) সকালে দ্বীপ জেলা ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগের অংশ হিসেবে ভোলা শহরে লিফলেট বিতরণ ও পথসভায় যোগ দিয়ে সারজিস আলম এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ঢাকা শহর থেকে ভোলার এই দুরত্ব কোন প্রায়োরিটি হতে পারে না। প্রায়োরিটি নির্ধারন করে কার কতটুকু ত্যাগ আছে। সেই ত্যাগের দিক থেকে প্রথম সারির একটি হচ্ছে বীরের জেলা ভোলা।

তিনি আরো বলেন, আমার এই ভোলার সহযোদ্ধারা বলেছে ৪ আগষ্ট সরকার পতনের আন্দোলনে ছাতা কারিগর জসিমসহ আরো অসংখ্য ভাইকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ওই সমময়ের তৎকালীন এসপি ও তার সাথে যেসকল অফিসার এবং কনস্টেবল আমার ভাইদের উপর নির্বিচারে গুলি করেছে তাদের শাস্তি যেনো শুধু বদলিই না হয়।

এসময় তিনি আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, খুনি হাসিনাসহ যাদের নির্দেশে এতো মানুষকে খুন করা হয়েছে, রক্ত জড়ানো হয়েছে, তাদের বিচারের শাস্তির স্পষ্ট কথা এই ঘোষণাপত্রে থাকতে হবে। আমরা সকল শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেছি, তারা একাত্মতা প্রকাশ করে আমাদের ৭ দফা দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন।তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘোষণা পত্রে সবার আগে ছাত্রদের অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে

এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে ভোলা বাংলা স্কুল মোড়, সদর রোড, নতুন বাজার এলাকায় ঘোষণা পত্র ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন। পরে সরকারি স্কুল সংলগ্ন ইলিশা ফোয়ারা মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন।

এর আগে তিনি ভোলায় বৈষম্য বিরোধী ছাত আন্দোলনে শহীদ জসিম উদ্দিন এর পরিবারের সদস্যদের সাথে দেখা করে সহানুভূতি জানান।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সহ সমন্বয়ক রাসেল মাহমুদ, সমন্বয়ক এম এ সাঈদ,কেন্দ্রীয় সদস্য
আরিফুর রহমান তুহিন,আব্দুল্লাহ আল-মামুন ফয়সাল, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ ভোলার সমন্বয়ক ও শিক্ষার্থী-জনতা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন