1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে- মেজর হাফিজ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। দেশে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে তাদের চিকিৎসা পর্যন্ত ঠিকমতো করতে পারছে না। দৃব্যমূল্য জনগনের নাগালের বাইরে চলে গেছে, অপরাধ বেড়েছে। গত পাঁচ মাসে কোনো উন্নতি দেখছি না।

বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫নং ওয়ার্ডের নিজবাসভবনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশের সর্বনাশ হয়ে যাচ্ছে, বিশেষ করে ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে ভারতের সাহায্য নিয়ে নানা ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় রয়েছেন। এই তৎপরতা থেকে মুক্ত হতে হলে জুলাই আগস্টের গণচেনতাকে ধরে রাখতে হবে এবং দ্রæত নির্বাচন দিতে হবে। কিছুকিছু বুদ্বিজীবি সংস্কারের নাম নিয়ে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেয়ার কোনো অধিকার নেই। সংস্কার করবে জাতীয় সংসদ। জনপ্রতিনিধিরা সংবিধান প্রনয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। আমরা চাই এই বছরের জুনের মধ্যে নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠ নির্বাচনে তারা সঠিকভাবে তাদের জনরায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্যে, জনগণের ভোটাধিকারের জন্যে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, হোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন