1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন

মো. মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ‘পূবালী ব্যাংক পিএলসি’ গ্রাহকদের ইসলামি ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সারাদেশের ন্যায় ভোলা জেলার লালমোহন শাখায় ইসলামি ব্যাংকিং সেবার কার্যক্রম পরিচালনার জন্য ‘ইসলামিক কর্ণার’ স্থাপন করা হয়েছে। এই কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামি ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার সকালে লালমোহন বাজার হাজী ইউসুফ মিয়া প্লাজার ২য় তলায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি লালমোহন শাখায় নান্দনিক ও গ্রাহকবান্ধব এই ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।

পূবালী ব্যাংক লালমোহন শাখার ব্যবস্থাপক মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার মো. ইশতিয়াক হোসেন মিরাজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের বরিশাল অঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন।

এসময় তিনি বলেন, পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। সারাদেশের পূবালী ব্যাংকের শাখাগুলো ‘ইসলামিক কর্ণার’ এর মাধ্যমে শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা কার্যক্রমের দ্বারা হালাল ব্যাংকিং সেবা প্রদান করছে। আপনারা যেমন পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবার উপর আস্থা রেখেছেন তেমনি এই সেবার উপর আস্থা রাখবেন। এই ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ আলাদা থাকবে যাতে সুদভিত্তিক ব্যাংকিং সেবার সাথে এটা মিশ্রিত না হয়। সমাজের সকল শ্রেণির মানুষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে এই সেবা গ্রহণ করতে পারবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন