1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নেতার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নেতা'র শোক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নেতার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নেতা'র শোক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নেতার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নেতা’র শোক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আর্শ্বেদ আলী মৃধা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শনিবার সন্ধা সাড়ে ৬ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক (৬৭) বছর। তিনি দুই স্রী এক পুত্র দুই কন্যা সন্তানসহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন। তার নামাজে জানাজা নিজ বাড়ী লালুয়া ইউনিয়ন এর মেরাউপাড়া গ্রামে রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান খানের স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক বার্তা জানানো হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন সিকদার, সাদারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার মধু, মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন খান, সাংবাদিক আলহাজ্ব মোঃ এনামুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবর রহমান প্যাদাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সমর্থক আত্নীয় স্বজন এলাকাবাসী। মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন