1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার সময় দেশের আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার সময় দেশের আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শেখ হাসিনার সময় দেশের আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে- মেজর হাফিজ

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, পাঁচ আগস্ট যা হয়েছে সবকিছু আল্লাহর তরফ থেকে হয়েছে। মানুষের দুঃখ কস্টের কথা মহান আল্লাহ তায়ালা কবুল করেছেন যার কারণে পাঁচ আগস্ট পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ফ্যসিস্টকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমরা দু:শাসনের হাত থেকে মুক্ত হয়েছি। তবে এখন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বৈরাচারী শেখ হাসিনার সময় দেশের আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছ। বিগত ১৬টি বছর ধরে আমরা ও দেশের আলেম সমাজ আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলাম জালেম সরকারের পতনের জন্য। আমাদের পাশের রাষ্ট্র ভারত আমাদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করেছিলে। এই দেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্যের চেয়েও খারাপ অবস্থায় তারা নিয়ে গিয়েছিলো। সমাজের চোর, বদমাইশ, সন্ত্রাসীদেরকে সমাজের নেতা বানিয়ে দেয়া হয়েছিলো। এই অবস্থাতেই দেশের সকল ধর্মপ্রাণ মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলো জালিম সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য। বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। দেশের এমন অবস্থা হয়েছে যে মুসলমানেরা মান সম্মান নিয়ে বসবাস করা কস্টকর হয়ে গিয়েছিলো। এই কারনে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি ছাড় দেন ছেড়ে দেন না। এজন্য আওয়ামী দূর্বৃত্তরাও আল্লাহর কাছ থেকে ছাড় পাননি।

বরিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন পৌরশহরে নিজ বাসভবনে কামিল, ফাজিল, আলিম, দাখিল ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধানদের সাথে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লালমোহন উপজেলা জামিয়াতুল মাদারেছীন ও উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে লালমোহন উপজেলা কামিল, ফাজিল, আলিম, দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি আমিনুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক ঝান্টু,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, বাংলাদেশ জামিয়াতুল মাদার্রেছীন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মো. মোশাররফ হোসাইনসহ,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাও.মো.শাখাওয়াত হোসেন ফরাজি সহ বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন