1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিক হাওলাদার 

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, প্রধান অতিথী কর্তৃক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো. মোসলেউদ্দিন মিজান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আখতার, মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবাকর চন্দ্র রায়, বিশিষ্ট সমাজ সেবক মো. আশরাফ উদ্দিন সিং।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিবুল্লাহ,উত্তর তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরুল কায়েসসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতায় ০৬ টি গ্রুপে ১৭টি ইভেন্টের অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। প্রতিটি ইভেন্টে ৩জন করে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থী হাতে পুরুষ্কার তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন