1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে জমির বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মারামারি। আহত- ৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে জমির বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মারামারি। আহত- ৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে জমির বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মারামারি। আহত- ৪

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদার
জেলার বোরহানউদ্দিনে জমি জমা সংক্রান্ত বিরোধের জের মারামারিতে ৪ জন আহত হয়েছে।
শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি সকালে উভয় পক্ষের দাবি করা  ওয়ারিশ সম্পত্তি একপক্ষ  বেড়া দিতে  আসলে অপরপক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
মারামারিতে  নাজমুল হাসান বিল্লাল (৩৭), মোশারফ (৪৮), ফজলুর রহমান (৭০), মহিউদ্দিন (৩২) আহত হন। তারা সবাই উপজেলার  বড় মানিকা ইউনিয়নের, ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ সম্পত্তি স্থানীয় শালিসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করলেও স্থায়ীভাবে সমাধান হয় নাই।  বড়মানিকা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মারামারিতে আহত মোঃ মোশারেফ বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় শালিসের মাধ্যমে মীমাংসা হয়ে এই জমিটি বর্তমানে আমাদের ভোগদখলে আছে। কিন্তু শুক্রবার সকালে শুনতে পাই আমাদের জমি দখলের উদ্দ্যেশ্য বেড়া দেয়। আমরা সেখানে গিয়ে বেড়া ভেঙ্গে ফেললে আমাদের উপর মিজান, ফখরুল, নসু,সিরাজ, কবীরসহ ১০/১২জন হামলা করে। এতে আমাদের চারজন গুরুতর আহত হয়ে বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
অপরপক্ষের কুতুবা, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মারামারিতে আহত মোঃ মিজানের কাছে জানতে তার বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায় নি।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে একটি মামলা হয়েছে পুলিশ ১ জনকে আটক করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেফতারের কার্যক্রম অব্যহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন