1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ইউরো বাংলা টাইমস সম্পাদক মাতৃভাষা পদকে ভূষিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ইউরো বাংলা টাইমস সম্পাদক মাতৃভাষা পদকে ভূষিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ইউরো বাংলা টাইমস সম্পাদক মাতৃভাষা পদকে ভূষিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
মাতৃভাষা পদক-২০২৫ এ ভূষিত হলেন ইউরোপের অস্ট্রিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত অনলাইন গণমাধ্যম ইউরো বাংলা টাইমস এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল মিলনায়তনে তাঁর হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মাতৃভাষা পদক প্রদানের আয়োজন করে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। ইউরোপে বাংলা ভাষার প্রসারে বিশেষ অবদান রাখায় মাহবুবুর রহমানকে মাতৃভাষা পদকে ভূষিত করে সংগঠনটি।
এদিন মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহীদ আবদুস সালাম কে (মরণোত্তর), বিচার বিভাগে বিশেষ অবদানের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, সাহিত্য ও নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দিলারা হাশেম (মরণোত্তর), পোশাক শিল্পে বিশেষ অবদানের জন্য জসিম উদ্দিন আহমেদ সিআইপি ও ইঞ্জিনিয়ার মশিউর রহমান বিপ্লব, বীমা খাতে বিশেষ অবদানের জন্য আহমেদ সাইফুদ্দিন চৌধুরী এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লায়ন শাহাদাত হোসেন কে মাতৃভাষা পদকে ভূষিত করা হয়।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ভাইস চেয়ারম্যান এমএম ইকবাল আলমগীরের সভাপতিত্বে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম ও সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাঈদুল হক সাঈদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন