1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নাই- এম.এ হাসান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নাই- এম.এ হাসান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নাই- এম.এ হাসান

মো. মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত লালমোহন উপজেলা শাখার যুব ও ক্রীড়া সভাপতি এম.এ হাসান বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চরভূতা ইউনিয়নের রহিমপুর ১নং ওয়ার্ডের আয়োজনে ফাইনাল খেলার উদ্বোধন কালে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে।

যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে সোনার বাংলা বিনির্মানে তোমাদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার যুব ও ক্রীড়া সেক্রেটারি সোলাইমান জমাদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন পৌরসভার সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকিরসহ এলাকার গন্যমাণ্য বৃক্তিবর্গ।

উল্লেখ্য এই ফুটবল খেলাটি ছিল ব্যতিক্রমধর্মী খেলা। ফরজ তরক না করে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এখানে মোট ০৯টি দল অংশ গ্রহণ করেছিল। সব দলকে হারিয়ে আজ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেছে। ১নং রহিমপুর একাদশ বনাম ৪নং চরভূতা একাদশ । ফুটবল খেলায় প্রথম ৬০ মিনিটে রহিম ০১ ও চরভূতা ০১ গোলে অপরাজিত থাকেন। পরবর্তীতে আরও ১০ মিনিট বারিয়ে দেওয়া হয়েছে এতে রহিমপুর আরও ০১টি গোল করে রহিমপুর ০২, চরভূতা ০১, রহিমপুর একাদশ চরভূতা একাদশকে ২/১ গোলে পরাজিত করেন।
পরর্বতীতে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন