1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' শীর্ষক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' শীর্ষক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালীতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী ) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জহির মেহেরুন নার্সিং কলেজ হলরুমে শহীদ জিয়া গবেষণা পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শহীদ জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মোঃ আবুল বাশার।

কর্মশালায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন