1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আন্তজেলা গরুচোর চক্রের ১১জন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আন্তজেলা গরুচোর চক্রের ১১জন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে আন্তজেলা গরুচোর চক্রের ১১জন আটক

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল 

ভোলার লালমোহন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তজেলা গরুচোর, ডাকাত ও ছিনতাই চক্রের ১১জনকে আটক করেছে। এসময় চোরাইকৃত ৫টি গরু উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে আটককৃত ১১ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শনিবার সকালে লালমোহন থানায় এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. বাবুল আক্তার। এসময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ও এসআই মো. আবু ইউসুফ উপস্থিত ছিলেন।

 

প্রেস ব্রিফিং এ মো. বাবুল আক্তার জানান, গত ২মার্চ দিবাগত রাতে লালমোহন উপজেলার চরকচুয়াখালী থেকে মো. জাকির মাঝির ও তার আতœীয়ের গরুর খোয়ার থেকে ১৬টি গরু লুটকরে নিয়ে যায় ডাকাত দল। ৩ মার্চ জাকির মাঝি লালমোহন থানায় ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তীতে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও অন্যান্য অফিসার ফোর্সগণ তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে বরিশাল শহর, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝেরচর এলাকায় অভিযান পরিচালনা করে মূল অপরাধী চক্রের সক্রিয় সদস্য মো. নুরু গাজী (৪৫), জুয়েল মৃধা (৩০), মাঈনুদ্দিন প্যাদা (৩০), আবুল হাশেম (৪০), আবু তাহের (৪৭) দের আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাদীর এজাহারে বর্নিত ০৫ টি গরু ৭মার্চ বাউফল উপজেলার মাঝের চরের সাহাবুদ্দিন মেম্বরে খোয়ার হতে সহযোগি অপরাধী নিজাম (৪২), মাজাহারুল হাওলাদার (৩৪), ইসমাত হোসেন (১৯), রেজাউল সরদার (৪৫), জাকির হাওলাদার (৫২), তোফাজ্জল ফরাজী (৫৫) দের থেকে উদ্ধার করা হয়। মো. বাবুল আক্তার জানান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলে আন্তঃজেলা গরুচোর, ডাকাত, ছিনতাই দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন