1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় নিষিদ্ধ ৪ বেহুন্দি ও ৩০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় নিষিদ্ধ ৪ বেহুন্দি ও ৩০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় নিষিদ্ধ ৪ বেহুন্দি ও ৩০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
ভোলার মনপুরায় মেঘনায় পুলিশ ও মৎস্য অফিসের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময় নিষিদ্ধ ৪ টি বেহুন্দি জাল ও নিষিদ্ধ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার ভোর রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত উপজেলার পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে যৌথ  অভিযান পরিচালনা করে এই নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
পরে উপজেলার  হাজিরহাট ঘাটের দক্ষিণ পাশে নদীর তীরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, মার্চ ও এপ্রিল মেঘনা নদীর পশ্চিম পাশে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই সময় মাছ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উপজেলার পশ্চিম পাশের মেঘনায় দুই মাস সকল ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার, তাই সরকারের নির্দেশ মেনে মেঘনায় পুলিশি অভিযান চলছে।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দকরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মেঘনায় দুই মাস অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন