1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সেহরিতে হলের ডাইনিং পরিদর্শনে পবিপ্রবি'র উপাচার্য, শিক্ষার্থীদের প্রশংসা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সেহরিতে হলের ডাইনিং পরিদর্শনে পবিপ্রবি'র উপাচার্য, শিক্ষার্থীদের প্রশংসা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সেহরিতে হলের ডাইনিং পরিদর্শনে পবিপ্রবি’র উপাচার্য, শিক্ষার্থীদের প্রশংসা

দুমকি ( পটুয়াখালী ) প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত
Spread the love

দুমকি ( পটুয়াখালী ) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম
পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের সুবিধার্থে গভীর রাতে হলের ডাইনিং ও ক্যান্টিন এবং দুমকি উপজেলার বিভিন্ন রেস্টুরেন্ট পরিদর্শন করেছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় সেহরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি খোঁজ নিতে উপাচার্য নিজেই তার প্রশাসন নিয়ে আবাসিক হল এবং দুমকি উপজেলার বিভিন্ন রেস্টুরেন্টে উপস্থিত হন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান উপস্থিত ছিলেন।

এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে শিক্ষার্থীরা প্রশংসা করছেন এবং সাধুবাদ জানিয়েছেন। শিক্ষার্থীরা মনে করেন, প্রশাসনের এমন নজরদারি হলের ডাইনিং ও ক্যান্টিনের এবং ক্যাম্পাস প্বার্শবর্তি দুমকি উপজেলার বিভিন্ন হোটেলের সেবার মান আরও উন্নত হবে।

আইন ও ভুমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী আবু হাছনাত তুহিন এবং মোঃ নুরনবী বলেন, “আমরা সত্যিই আনন্দিত যে উপাচার্য স্যার আমাদের সুবিধা-অসুবিধার কথা জানতে নিজেই হলে চলে এসেছেন। এটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের প্রতি আমাদের আস্থাকে আরও বাড়িয়ে তুলেছে।”

পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান, পরিবেশ ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা শুনে তিনি প্রয়োজনীয় পরিবর্তনের প্রতিশ্রুতি দেন এবং বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পরিবারের সদস্য। পবিত্র রমজান মাসে তাদের সেহরি ও ইফতারের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য

আমরা নিয়মিতভাবে এগুলো পরিদর্শন করছি এবং আমরা বিশেষ খেয়াল রাখছি। রমজান মাস সহ সবসমই যেন হলের ডাইনিং ও ক্যান্টিনে মানসম্মত এবং স্বাস্থ্যকর খাবার পায়, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

পবিপ্রবি”র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের এই দায়িত্বশীল পদক্ষেপে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁর এমন উদ্যোগ নিয়মিত চালু থাকলে শিক্ষার্থীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন