1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
লালমোহন উপজেলার গজারিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ফাউন্ডেশন গজারিয়া- ২০০০ এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ শে মার্চ) সকালে উপজেলার গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের হল রুমে দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটি দুই শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করে, যার মধ্যে ছিল গুড়াচাল, চিনি, সেমাই, নুডলস ও গুড়ো দুধ।
বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির  বক্তব্যতে সংগঠনের সভাপতি কাজী কবির হোসেন লিটন জানান, “বন্ধু মোরা স্বজন মোরা মানবতার তরে” এই প্রতিপাধ্যকে সামনে রেখে আমাদের সংগঠনের পথচলা।
ঈদ শুধু ব্যক্তিগত আনন্দের উৎসব নয় এটি সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার সময়। সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের ছোট্ট সহায়তায় কারো মুখে হাসি ফুটতে পারে, তাদের ঈদ আনন্দময় হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি।
এসময় সংগঠনের কার্যনিবার্হী কমিটির মিজানুর রহমান, ফজলুর রহমান বাচ্চু, বশির উল্লাহ, বশির আল হেলাল, মাকসুদ উল্লাহ, রমিজ উদ্দিন, হাসান মাহমুদ ও আব্বাস উদ্দিন সহ সংঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন