1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে সিরাজদিখানে কালীপূজাকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে সিরাজদিখানে কালীপূজাকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে কালীপূজাকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্ৰায় ৫৩০ বছরের পুরোনো মুন্সিগঞ্জের সিরাজদিখানের শেখরনগরে বাৎসরিক কালীপূজাকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে। এলাকাটিতে ৩ হাজার স্টল নিয়ে বসেছে গ্রামীণ মেলা। এতে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলমান ধর্মাবলম্বীরাও ভিড় করছেন।
১লাএপ্রিল রোজ মঙ্গলবার সকালে শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দির এলাকায় দেখা যায়, পূজাকে ঘিরে উৎসবে রুপ নিয়েছে এলাকাটি। দেশের বিভিন্ন জেলা থেকে পূর্ণার্থী ও বিভিন্ন ধর্মাবলম্বী দর্শনার্থীরা এসেছেন।
বিশেষ করে আজ মুসলমানদের ঈদুল ফিতরের দ্বিতীয় দিন হওয়ায় অনেকেই ঘুরতে এসেছেন মেলায়।
প্রাচীন এই পূজা ও গ্রামীন মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ।
সিরাজদিখান উপজেলার শেখের নগর ইউনিয়ন পরিষদের অন্তর্গত শেখরনগর ঋষি পঞ্চায়েত কমিটি ১৪৩১ বঙ্গাব্দের ‘শ্রী শ্রী রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা’ আয়োজন করেছে।
৫৩০ বছরের পুরোনো এই মেলায় গৃহস্থালীর সামগ্রী ছাড়াও লোকজ পণ্য, শিশুদের খেলনা, বেত-বাঁশ ও মৃৎশিল্পের নানা সামগ্রী পাওয়া যাচ্ছে।
এই বিষয়ে পরিমল কৃষ্ণ কার বলেন, আমরা আমাদের পূর্ব পুরুষদের কাছ থেকে জেনেছি শুনেছি এই মেলার ঐতিহ্য । তাই আমরা প্রতিবছরে নেই এই ৫০০ বছরের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি।
পাশাপাশি মন্দিরে আসা পূর্ণার্থীরা নিজেদের মনবাসনা পূরণ করতে নানা কিছু দান করছেন। ৯০১ বঙ্গাব্দ থেকে স্থানীয় ঋষি সম্প্রদায় এই পূজা এবং মেলার প্রচলন শুরু করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন