1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে সেচ্ছাসেবক দল নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে সেচ্ছাসেবক দল নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসনে সেচ্ছাসেবক দল নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ

রুবেল আশরাফুল , চরফ্যাশন
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল , চরফ্যাশন
ভোলার চরফ্যাসনে মো. আব্বাস পাটোয়ারী(৪৫) নামের এক সেচ্ছাসেবক দল নেতাকে রাতের আধাঁরে আটক করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে যুবক মো. জামাল উদ্দিনসহ তার দলবলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে দক্ষিণ আইচা থানার সৌদি হাসপাতাল সংলগ্ন এলাকায় মুজাহার তালুকদার বাড়ির দরজায় এঘটনা ঘটে। স্থানীয়রা ওই সেচ্চাসেবক দল নেতাকে বাগানে সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্ধারা স্বজনদের খবর দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।
এঘটনায় গতকাল বুধবার বিকালে  আহত আব্বাস পাটোয়ারীর স্ত্রী বিবি কুলসুম বেগম বাদী হয়ে এজাহার নামীয় ৪ জনসহ আজ্ঞাত ১৫ জনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী সেচ্ছাসেবক দল নেতা আব্বাস পাটোয়ারী দক্ষিণ আইচা থানা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ওই গ্রামের মাহামুদউল্লাহ পটোয়ারীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আব্বাস পাটোয়ারী জানান, দুইদিন আগে ট্রাক ও বোরাকের সাইড দেয়া নিয়ে স্থানীয় বখাটে যুবক বেটারী চালিত অটোবোরাক চালক জামাল উদ্দিনের সাথে তর্ক হয়। ওই তর্কের জের ধরে বখাটে যুবক জামালসহ তার দলবলরা প্রায় সময় তাকে মারধরের হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার রাতে তিনি দক্ষিণ আইচা বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বে থেকেই উৎপেতে থাকা অটোচালক জামাল ও মমিনসহ কয়েক জনের একটি সংঘব্ধ দল তার গতিরোধ করে তার ওপর অর্তকিত হমালা চালিয়ে গালায় গামচা পেঁচিয়ে শ^াসরোধ হত্যার চেষ্টার চালান। এসময় তিনি সঙ্গাহীন হয়ে পড়েন। হামলাকারীরা তার মৃতু হয়েছে ভেবে তাকে একটি বাগানে ফেলে চলে যান।
পথচারী আনোয়ার হোসেন জানান, দক্ষিন আইচা বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি সৌদি হাসপাতাল সংলগ্ন এলাকায় মুজাহার তালুদার বাড়ির দরজায় এলে একদল বাখাটের হট্টগোল দেখতে পেয়ে তিনি দৌড়ে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। এসময় সঙ্গাহীন অবস্থায় সেচ্ছাসেবক দল নেতা আব্বাস পটোয়ারীকে বাগানে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরে তিনি এবং তার পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।
ঘটনার পরপরই অভিযুক্ত বখাটেন যুবক জামাল উদ্দিন ও মমিন গা-ঢাকা দেয়ায় তাদের বক্তব্য জানাযায়নি।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন