1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শরীয়তপুরে রাতের আঁধারে দেয়াল ভেঙ্গে জমি দখলের চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শরীয়তপুরে রাতের আঁধারে দেয়াল ভেঙ্গে জমি দখলের চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শরীয়তপুরে রাতের আঁধারে দেয়াল ভেঙ্গে জমি দখলের চেষ্টা

সুলতানা শাহজাদী, শরীয়তপুর  
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
Spread the love
সুলতানা শাহজাদী, শরীয়তপুর  
শরীয়তপুরে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে সীমানা দেয়াল ভেঙ্গে বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আজিজ সিকদার ও তার লোকজনের বিরুদ্ধে।
শনিবার (৬ এপ্রিল) রাত ১১ টার দিকে সদর উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে পালং মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শামসুন্নাহার বেগম।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ারিশকৃত সম্পত্তি নিয়ে চন্দ্রপুর গ্রামের করিম সরদারের মেয়ে
শামসুন্নাহার বেগমের সঙ্গে একই এলাকার আজিজ সিকদার ও হাবিব সিকদারের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামল চলমান আছে। আদালতে মামলা চলমান অবস্থায় ওই জমি গত রোববার (৬ এপ্রিল) রাত ১১ টার দিকে ভেক্যু মেশিন দিয়ে পাকা ওয়াল ভেঙ্গে দখলে নেওয়ার চেষ্টা করে আজিজ শিকদার ও তার লোকজন। এ সময় শামসুন্নাহার বেগম বাঁধা দিলে তাকে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আজিজ সিকদার ও তার ভাই হাবিব সিকদার সহ চারজনের নামে পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শামসুন্নাহার বেগম।
 শামসুন্নাহার বেগম বলেন, আমার বাবার বাড়িতে বৃদ্ধ মা এবং আমি থাকি। আজিজ সিকদার ও হাবিব সিকদারদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতে মামলা চলমান অবস্থায় আজিজ সিকদার ও হাবিব সিকদার লোকজন নিয়ে রাতের আঁধারে ভেকু মেশিন আমাদের দেওয়াল ভেঙ্গে দিয়ে গাছপালা নষ্ট করে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে হাবিব সিকদার বলেন, আমরা দেয়াল ভাঙ্গিনি। কেউ যদি প্রমান দেখাতে পারে যে আমরা দেয়াল ভাংছি তাহলে আমাদের বিচার হবে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, চন্দ্রপুর রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে দেওয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন