1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর বারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতশত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন অভিভাবক আইয়ুব আলী প্যাদা, আসাদুজ্জামান, প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার ও শিক্ষার্থী রবিউল ইসলাম সহ এলাকাবাসী।
পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার বলেন, আমাদের এ বিদ্যালয়ের বেহাল দশা। বিশেষ করে ভবনের অবস্থা খুবই খারাপ। শ্রেনী কক্ষ সংকট রয়েছে। এছাড়া ১১ শিক্ষকের পরিবর্তে মাত্র ৬ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। মূলত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চম্পাপুর ইউয়নিয়নের চেয়ারম্যান বাবুল মৃধা তার পছন্দসই অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে এতোদিন বিদ্যালয় পরিচালনা করার কারনেই এমন দুর্দশা। বর্তমানে সে ফের অযোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার পায়তারা করছে। ওই বিদ্যালয়ের জমিদাতার উত্তরসূরি মো. আসাদুজ্জামান বলেন, আমরা সৎ, যোগ্য এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচনের অনুরোধ জানাচ্ছি। আর যদি তা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। দশম শ্রেনীর শিক্ষার্থী তুহিনের পিতা মালেক প্যাদা বলেন, অযোগ্য লোকদের সভাপতি নির্বাচিত করার কারণে বর্তমানে পুরনো এ বিদ্যালয়টি করুম দশায় পরিণত হয়েছে। না হয় ঠিক মত ক্লাস, না আছে চাহিদা মতো শিক্ষক। আবার যদি এডহক কমিটিতে অযোগ্যরা স্থান পায় তাহলে এই এলাকায় শিক্ষিতদের সংখ্যা আর কমবে। তাই যোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচনের জোর অনুরোধ জানাচ্ছি।
পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মৃধা বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। কমিটি গঠন সহ বিদ্যালয়ের সকল কার্যক্রম নিয়ম মাফিক হবে।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কমিটি গঠন হয়েছে কিনা এমন কোন তথ্য আমার কাছে নেই। স্নাতক এবং শিক্ষানুরাগী ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পর্ষদে কারো আসার সুযোগ নেই। যেহেতু মানববন্ধন হয়েছে বিষয়টি আমাদের নজরদারিতে থাকবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী এডহক কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন