1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল শিক্ষার্থীর চিকিৎসার অনুদান দিলেন মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল শিক্ষার্থীর চিকিৎসার অনুদান দিলেন মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল শিক্ষার্থীর চিকিৎসার অনুদান দিলেন মেজর হাফিজ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

 

ভোলার লালমোহনে জেলা পরিষদের মার্কেটের ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৫ম শ্রেণীর শিক্ষার্থী মো. জিসানের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ভোলা ৩ আসনের সাবেক ৬ বারের এমপি ও ৩ বারের সফল মন্ত্রী মেজর (অ:)হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে লালমোহন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আকতার এর হাতে মেজর (অ:) হাফিজ উদ্দিন বীর বিক্রমের পক্ষ থেকে ২৫ হাজার টাকা তুলে দেন লালমোহন উপজেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। এসময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নীরব হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম শাহিন, উপজেলা জাসাস এর আহবায়ক আজাদ হাওলাদার, লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহে আলম ও লালমোহন ওহাব মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মোঃ মফিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত (১৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ গেট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ জিসান।  ছাদের উপর মেইন লাইনের বিদ্যুতের তার থাকায় তাতে স্পর্শ লেগে জিসান বিদ্যুতায়িত হয়। পরে  তার সহপাঠিরা দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা জিসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়, সেই  থেকে জিসান ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন