1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় দুই ইউপি সদস্যসহ ৩ জন আটক । দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় দুই ইউপি সদস্যসহ ৩ জন আটক । দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় দুই ইউপি সদস্যসহ ৩ জন আটক । দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

মো. সবুজ, ভোলা:
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পঠিত
Spread the love
মো. সবুজ, ভোলা:
ভোলার দৌলতখান থেকে দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও জাল নোট জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
পরে সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিফাত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। তাঁরা সবাই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা। এর মধ্যে আলাউদ্দিন দৌলতখান উপজেলার মদনপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং লোকমান একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, আটককৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতখানের মদনপুরের চর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন