1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা , ৩৬০ কেজি পলিথিন জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা , ৩৬০ কেজি পলিথিন জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা , ৩৬০ কেজি পলিথিন জব্দ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে পৌরশহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
এ সময় তিনি পৌরশহরের ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে পলিথিন বিক্রি ও সংরক্ষণের দায়ে পৃথকভাবে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও অভিযানে জব্দ করা হয় প্রায় ৩৬০ কেজি পলিথিন। পৌরশহরের মহাজন পট্টির মেসার্স কাকলী স্টোর, মেসার্স মিজান বানিয়াতি স্টোর এবং মেসার্স সোহান বানিয়াতি স্টোরের মালিককে এ জরিমানা করা হয়।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ জানান, সরকারের পক্ষ থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। তবুও নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণ করছেন ওই তিন ব্যবসায়ী। যার জন্য তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।
অভিযানে ভোলা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তোতা মিয়াসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন