1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে মুক্তিপণের দাবীতে ১৫ জেলে অপহরণ। অরক্ষিত মেঘনায় কোস্টগার্ড-নৌ-পুলিশের টহলের দাবী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে মুক্তিপণের দাবীতে ১৫ জেলে অপহরণ। অরক্ষিত মেঘনায় কোস্টগার্ড-নৌ-পুলিশের টহলের দাবী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে মুক্তিপণের দাবীতে ১৫ জেলে অপহরণ। অরক্ষিত মেঘনায় কোস্টগার্ড-নৌ-পুলিশের টহলের দাবী

রফিক সাদী
  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩০৯ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনের মেঘনায় জলদস্যুরা হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করেছে মাছ ধরারত জেলেদের। লুট করেছে ১৫টি ট্রলারের মাছ-মোবাইল-নগদ টাকাসহ মালামাল। মুক্তিপণের দাবীতে অপহরণ করে নিয়ে গেছে ১৫ ট্রলারে মাঝী ও মালিককে। রাতের অরক্ষিত মেঘনায় কোস্টগার্ড-নৌ-পুলিশের টহলের দাবী করছেন উপকূলের মৎস্যজীবী জেলে আড়তদাররা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) দিবাগত রাতে উপজেলার  চরজহিরউদ্দিন ও চরমোজাম্মল এলাকার মেঘনা নদীতে এই ডাকাডির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মৎস্যজীবি ও জেলে পরিবার সুত্র জানায়, রাতের অরক্ষিত মেঘনায় জলদস্যু বাহিনী ঘুমন্ত জেলেদের মাছ ধরারত ১৫ টি ট্রলারে হানা দিয়ে মাছ-জাল মোবাইল নগদ টাকা  সহ মালামাল লুট করে। এসময় মহিষখালী ও শশীগঞ্জ মাছ ঘাটের সিরাজ মেম্বারের আরতের হান্নান মাঝি, মহিউদ্দিন পোদ্দারের আরতের লোকমান মাঝি, আমিন মহাজানের আরতের মিরাজ মাঝী, বাবুল মীরের আরতের হাশেম মাঝি, মনির তালুকদারের আরতের আরিফ মাঝি, মিজান দালালের আরতের আলাউদ্দিন ও হাসান মাঝি, নূরনবী দালালের আরতের সালাউদ্দিন মাঝী,  আলাউদ্দিন দালালের আরতের ইউসুফ মাঝীসহ ১৫ জন মাঝি ও নৌকার মালিককে মুক্তিপনের দাবিতে  অপহরণ করে নিয়ে যায়।

এসময় জলদস্যুদের এলোপাতারি মারপিটে রফিক, মন্নান, আলম, মিরাজ,কালামসহ প্রায় ২০ জন আহত হয়। পরে ফোন করে পরিবারে সদস্যদের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করে।

জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, একদিকে নদীতে মাছ কম, অন্য তেলের দাম বেশী। এরপর মরার উপর খরার ঘাঁ, জলদস্যুতা। কিছুদিন পরপর ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। দুই একজন জলদস্যকে আটক করে হাজতে পাঠালেও তারা দ্রুত জামিনে বেরিয়ে এসে আবার ডাকাতি করে। রাতের অরক্ষিত মেঘনায় কোস্টগার্ড-নৌ-পুলিশের টহলের দাবী করছেন উপকূলের মৎস্যজীবী জেলে আড়তদাররা।

তজুমদ্দিন কোস্টগার্ড কমান্ডার বলেন,  অপহরণকারীদের মোবাইল নাম্বার পেলে ট্রাকিংয়ের মাধ্যমে উদ্ধার তৎপরতা চলবে। ব্যাপারটি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

হাকিমুদ্দিন নৌ-পুলিশ ফাঁড়ির ওসি শরিফুল ইসলাম বলেন, আড়ৎদার ও জেলেদের মাধ্যমে অপহরণের খবর শুনেছি। রাতে অভিযান পরিচালনা করা হয়েছে। কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন