1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির আয়োজনে দালাল বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন (নসু)’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

এ সময় তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখনই দেশের জনগণের কল্যাণে কাজ করেছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে প্রত্যেক নেতাকর্মীকে গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হবে। এ জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।

ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম)বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বাবুল মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. ফয়সাল তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন