1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে দুর্বৃত্তের দেয়া আগুনে গরু,ছাগল, হাঁস,মুরগী পুরে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে দুর্বৃত্তের দেয়া আগুনে গরু,ছাগল, হাঁস,মুরগী পুরে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে দুর্বৃত্তের দেয়া আগুনে গরু,ছাগল, হাঁস,মুরগী পুরে ছাই

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
পটুয়াখালীর বাউফলে দুর্বত্তেদের দেয়া আগুনে গরু,ছাগল,হাঁস, মুরগী পুরে ছাই হয়ে গেছে। রবিবার (৪ মে) গভীর রাতে কেশবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 মমিনপুর এলাকার অটোরিকশা চালক নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, ঘটনার দিন রাত ১টার দিকে তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে গবাদি পশুর ডাক শুনে দরজা খুলে বের হতেই আগুন দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নেয়ার আগেই গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
কোনমতে তাদের বসতঘরটি রক্ষা করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় ২টি গরু, ২টি খাসি ছাগলসহ অর্ধশতাধিক হাঁস মুরগি। এ সময় গবাদি পশুগুলো বাঁচাতে গিয়ে তার মুখমন্ডল, পায়ের পাতাসহ শরীরের কয়েক স্থানে ঝলসে যায় তার। পরিবারের অন্যান্য সদস্যরা জানায়, এর আগে তাদের বসতঘরে কয়েকবার চুরির ঘটনা ঘটে। এবার অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারউজ্জামান সরকার বলেন, “কোন অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন