1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনের সন্তান এ এইচ এম বজলুর রহমান (AI)–এর গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনের সন্তান এ এইচ এম বজলুর রহমান (AI)–এর গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনের সন্তান এ এইচ এম বজলুর রহমান (AI)–এর গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার: 

ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান ও বি.এন.এন.আর.সির  প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমানকে বাংলাদেশের জন্য রেসপনসিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)–এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন।

 

রেসপনসিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সএর চিফ রেসপনসিবল অফিসার এবং গ্লোবাল কাউন্সিল ফর রেসপনসিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠাতা কারমেন মার্শ আনন্দের সঙ্গে ঘোষণা করেছেন যে, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (BNNRC)এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান-কে বাংলাদেশের জন্য রেসপনসিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)–এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই সম্মানজনক দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নৈতিক অনুশীলনকে উৎসাহিত করার প্রতি একটি প্রতিশ্রুতি প্রকাশ করে এবং এ অঞ্চলে দায়িত্বশীল এআই উদ্যোগগুলোর অগ্রগতিতে সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে।

বাংলাদেশে রেসপনসিবল এআই অ্যাম্বাসেডর হিসেবে, তাঁর নেতৃত্ব ও নৈতিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে প্রতিশ্রুতি একটি গ্লোবাল আন্দোলন গড়ে তুলতে অমূল্য ভূমিকা রাখবে।

একজন গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে, তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, স্থানীয় পর্যায়ে সম্পৃক্ততা বাড়াবেন এবং আন্তর্জাতিক উদ্যোগে অবদান রাখবেন, যার লক্ষ্য দায়িত্বশীল এআই উন্নয়ন। এ এইচ এম বজলুর রহমানের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকায়। তিনি লালমোহন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন