1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চর কচুয়াখালীর ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন মেজর হাফিজের সন্তান শাহরুখ হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চর কচুয়াখালীর ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন মেজর হাফিজের সন্তান শাহরুখ হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চর কচুয়াখালীর ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন মেজর হাফিজের সন্তান শাহরুখ হাফিজ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীর মাঝে চর কচুয়াখালীর বাসিন্ধাদের ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সন্তান শাহরুখ হাফিজ ডিকো। এতো বছর জমির মালিকানা থাকলেও ভোগ করতে পারেননি ভূমিহীন পরিবারগুলো। চরের জমি বিভিন্ন মাধ্যম হয়ে ভূমিদস্যুরা ভোগ করার কারণে বঞ্চিত ছিলো প্রকৃত মালিকরা। দফায় দফায় সংঘর্ষ ও হানাহানির ঘটনাও ঘটে জমি নিয়ে। অবশেষে ১৯ মে সোমবার দুপুরে বিচ্ছিন্ন চরে সরেজমিন গিয়ে কাগজপত্র পর্যালোচনা করে জমির মালিকানা ও সীমানা বুঝিয়ে দেন শাহরুখ হাফিজ ডিকো। এসময় উপজেলা ভূমি অফিসের প্রতিনিধি, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ ইউনিয়ন বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

চরের স্থানীয় বাসিন্দা ও ভূমিহীন পরিবারদের উপস্থিতিতে শাহরুখ হাফিজ ডিকো বলেন, কাগজ থাকলেও জমি ভোগ করতে পারেননি আপনারা, তাই সরাসরি জমির প্রকৃত মালিকদের সাথে কথা বলতে চরে এসেছি। কাগজ থাকলে এবং জমি থাকলে তিনিই মালিক হবেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল বলেন, অনেকে ভূয়া কাগজপত্র বানিয়ে এতো বছর প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করে চরের জমি ভোগ করেছেন। এখন তারা নেই  প্রকৃত মালিকরাই এই জমি ভোগ করবেন এখন থেকে।

পরে নেতৃবৃন্দ কাগজপত্র পর্যালোচনা করে তাৎক্ষণিক কয়েকজনকে জমির মালিকানা ও সীমানা নির্ধারণ করে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সহিদ মিয়া, মাইনুল হাওলাদার, প্রভাষক মোঃ নুরুদ্দিন, যুবদল নেতা মামুন পঞ্চায়েত, মতিন মোল্লা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন