1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ফের মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছভর্তি পিকআপ ভ্যানে ডাকাতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ফের মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছভর্তি পিকআপ ভ্যানে ডাকাতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ফের মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছভর্তি পিকআপ ভ্যানে ডাকাতি

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছবাহী পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) ভোরে উপজেলার মাসুরগাঁও ফেরিঘাট এলাকায় চালক আবু বক্কর সিদ্দিক ও সহকারী আল আমিনকে মারধর করে হাত-পা বেঁধে ১৬৮ কার্টুন মাছসহ পিকআপ ভ্যানটি নিয়ে যায় তারা।
মারাত্মক আহত অবস্থায় আবু বক্কর ও আল আমিনকে হাসাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় ডাকাতরা। স্থানীয় এক অটোরিকশা চালক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন