
মো. মুশফিক হাওলাদার , লালমোহন
ভোলার লালমোহন পৌরসভা ০৪ ও ০৫নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ০৪নং ওয়ার্ডের নয়ানী গ্রাম জামে মসজিদ মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির ইমরানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহারুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, শফিউল্লাহ হাওলাদার, অন্যতম সদস্য এ্যাড. আমিনুল ইসলাম ফিরোজ, ঢাকাস্থ ছাত্র-ছাত্রী কল্যান সমিতির সাবেক সভাপতি মো.বাহালুল কবির শাকিল, উপজেলা যুবদলের সভাপতি মো.শাহিনুল ইসলাম কবির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নিরব হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ভোলা-০৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ এই এলাকাকে একটি শান্তির জনপদে রুপান্তরিত করেছিলেন। বিগত হাসিনা সরকারের দোসর ও সন্ত্রাসী শাওন এই শান্তি প্রিয় জনপদকে অশান্তিতে রুপান্তিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। মেজর হাফিজ বাংলাদেরশের একজন স্বনামধন্য ও জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে তাকে আগামী নির্বাচনে এই ৪ ও ৫নং ওয়ার্ডের জনগণ আবারও বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে নজির স্থাপন করবেন।