1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনের পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনের পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনের পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন
  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচজন নারীকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

৫ ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা পাওয়া নারীরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় জাকিয়া বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ফাতেমা মমতাজ মুন্নী, সফল জননী হিসেবে হোসনেয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় সুলতানা রাজিয়া ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পারভীন আক্তার। সম্মাননা স্বরূপ তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন