1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দৌলতখানে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, চোরাই গরু ও মাংস উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দৌলতখানে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, চোরাই গরু ও মাংস উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দৌলতখানে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, চোরাই গরু ও মাংস উদ্ধার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার দৌলতখানে দেড় বছরের ষাঁড় বাছুরসহ একটি গাভী শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা কাভার্ড ভ্যানে উঠিয়ে চুরি করে নিয়ে যায়।

গাভীটির পেটে পাঁচ মাসের বাচ্চা ছিল বলে গাভীর মালিক চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবদুর রহিম মাতাব্বর জানান। রাতে খোঁজাখুজির এক পর্যায়ে গাভীটির জবাই করা কয়েক টুকরো মাথাসহ দৌলতখানের চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রিপন
কসাইর বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ গাভীটির মাথাসহ টুকরোগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

চুরি হওয়া গরু পরিবহনে সহযোগিতার দায়ে পুলিশ ঢাকা মেট্রো-ন ১৩- ৬৩১৯ নং পিকআপ ভ্যানটি জব্দ ও চোরচক্রের বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের রুবেল ও মুন্সিগঞ্জ উপজেলার লৌহজৎ এলাকার মো: আমানকে গ্রেফতার করেছে।

চালক সবুজ ও রিপন কসাই এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। চুরি হওয়া গরুর মালিক উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবদুর রহিম মাতাব্বর বলেন, শনিবার গভীর রাতে কাভার্ড ভ্যানচালক সবুজ, রিপন কসাই ও আটক ব্যক্তিরা আমার একটি গাভী ও গরু ২টি চুরি করে কাভার্ড ভ্যানে উঠিয়ে নিয়ে যায়।

গাভীটির পেটে পাঁচ মাসের বাচ্চা ছিল। অনেক খোঁজা খুজির পর রোববার ভোর চারটায় চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রিপন কসাইর বাড়ি থেকে গাভীটি জবাই করে কয়েক টুকরো করা অবস্থায় উদ্ধার করি।

আমি আমার গাভীর মাথা দেখেই চিনতে পেরেছি। এ সময় নাড়ী ভুরির মধ্যে পাঁচ মাসের বাচ্চাও পাওয়া যায়। আমার গাভী চুরি করে জবাই করা হয়েছে দাবি করলে রিপন কসাই তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার ওপর হামলা করতে উদ্ধত হয়।

পরে থানায় খবর দিলে পুলিশ এসে মাংস ও ষাঁড় বাছুরটি জব্দ করে থানায় নিয়ে যায়। অপরদিকে রোববার ভোরে কাভার্ড ভ্যানটি দলিলউদ্দিন খায়ের হাটের ওপর দিয়ে যাওয়ার সময় বাজারের লোকজন সেটিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ দুই হেল্পারসহ ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।

দৌলতখান থানার ওসি মো: জাকির হোসেন বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন