1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ২ লঞ্চের সংর্ঘষে পাঁচ যাত্রী আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ২ লঞ্চের সংর্ঘষে পাঁচ যাত্রী আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় ২ লঞ্চের সংর্ঘষে পাঁচ যাত্রী আহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৫ বার পঠিত
Spread the love

ভোলা-ঢাকা রুটের বেসরকারী যাত্রীবাহী নৌযান ‘এমভি তাসরিফ-২’কে পেছন থেকে ‘এমভি ফারহান-৫’ ধাক্কা দেয়ার ঘটনায় উভয় লঞ্চের পাঁচ যাত্রীর আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে লঞ্চ দুটির যাত্রীরা অভিযোগ করেছেন। দুটি নৌযানই ভোলা থেকে ঢাকা যাবার পথে সংঘর্ষের ঘটনার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে সংঘর্ষের দৃশ্যটি দেখা যায়। সংঘর্ষে দুই লঞ্চেরই পাঁচ যাত্রী আহত হন বলে অন্য যাত্রীরা জানিয়েছেন।

তাসরিফ-২ লঞ্চের যাত্রী সুমন ও আরিফ সাংবাদিকদের জানান, বেপরোয়া গতি নিয়ে ফারহান-৫ লঞ্চ তাসরিফ লঞ্চটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে তাসরিফ লঞ্চের পেছনের একাংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় সুরমা (৮) নামে এক শিশুসহ ওই লঞ্চের তিন জন যাত্রী আহত হয়। সংঘর্ষে উভয় নৌযানের যাত্রীদের মধ্যেই আতংক ছড়িয়ে পড়ে। যাত্রীরা হুড়োহুড়ি করতে শুরু করেন। শিশুরা কান্নাকাটি শুরু করে।

ফারহান-৫ লঞ্চের যাত্রীরা জানান, ফারহান লঞ্চটি বেপরোয়া গতি নিয়ে তাসরিফ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় লঞ্চের যাত্রীরা কান্নাকাটি করতে শুরু করেন। ক্ষুব্ধ যাত্রীরা লঞ্চের স্টাফদের উপর চওড়া হয়। লঞ্চের দুই নারী যাত্রী আহত হন। তাসরিফ-২ লঞ্চের সহকারী ইনচার্জ মোবারক করিম সাংবাদিকদের বলেন, ফারহান লঞ্চ খামখেয়ালি করেই তাদের নৌযাটিকে ধাক্কা দেয়। এতে তাদের অনেক ক্ষয়ক্ষতির পাশাপাশি যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন