1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে এই প্রথম চামড়া সংরক্ষণে দেওয়া হচ্ছে লবন বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে এই প্রথম চামড়া সংরক্ষণে দেওয়া হচ্ছে লবন বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে এই প্রথম চামড়া সংরক্ষণে দেওয়া হচ্ছে লবন বিতরণ

তৌহিদ হোসেন উজ্জ্বল  ,বাউফল 
  • প্রকাশিত : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল  ,বাউফল 

বাউফলে ঈদুল আজহাকে সামনে রেখে চামড়া শিল্পের সাথে সম্পৃক্তদের মাঝে ৪টন লবন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

০৬ জুন (শুক্রবার) সকাল ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চামড়া শিল্পের ক্রেতা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সাথে সম্পৃক্তদের মাঝে ৫০ বস্তা (৪ টন) লবন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

চামড়া ব্যবসায়ী আনসার (৪০)বলেন, আমার এই চামড়া ব্যবসায় ২৫ বছর যাবত চলছে। কখনো সরকারি লবন পাইনি। কোরবানির আগে ইউএনওদের সাথে বৈঠক হইছে ঠিকই কিন্তু লবন পাইনি। বর্তমান ইউএনও আমিনুল স্যারের কারণে লবন পেয়ে খুবই খুশি আমরা।

চামড়া ব্যবসায়ী রতন হাওলাদার (৭২) বলেন, এর আগে কখনো কোনো সরকার অথবা ইউএনও আমাদের লবন দেয়নি। আমি দীর্ঘদিন এই চা’ম’ড়া ব্যবসায়  জড়িত। এবার আমি খুবই খুশি হয়েছি। আর ইউএনও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

 

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, আমাদের দেশে চা’ম’ড়া শিল্প একটি ঐতিহ্য। সরকারিভাবে আমরা বাউফল উপজেলায় ৪টন লবণ পেয়েছি। মাদরাসা, লিল্লাহ বোর্ডিংসহ চা’ম’ড়া শিল্পের সাথে সম্পৃক্তদের মাঝে লবণ বিতরণ করা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন সরকারী বার্তা সংস্থা বাসস প্রতিনিধি এনামুল হক এনা, ভোরের পাতা প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউকসহ রাজনৈতিক দলের নেতারা। #

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন