1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ ইয়াসিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
৯ জুন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারপাড়া বটতলা এলাকার বাসিন্দা হারুন অর রশিদ এর ছেলে। তিনি বন্ধু ফয়সাল হোসেন (৩৩) সহ আরও কয়েকজন বন্ধুর সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ইয়াসিন ও ফয়সাল মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াসিনকে মৃ.ত ঘোষণা করেন। আহত ফয়সাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামদর্দ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনায় আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে মোহাম্মদ ইয়াসিন ঘটনাস্থলেই প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো.শওকত হোসেন বলেন, “ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। নিহতে

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন