1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে তারুয়া খালে জাল পাতা নিয়ে বিএনপির কর্মীর মারধরে মহিলাসহ আহত- ৬ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে তারুয়া খালে জাল পাতা নিয়ে বিএনপির কর্মীর মারধরে মহিলাসহ আহত- ৬ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে তারুয়া খালে জাল পাতা নিয়ে বিএনপির কর্মীর মারধরে মহিলাসহ আহত- ৬

রুবেল আশরাফুল  ,চরফ্যাশন 
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৬০ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল  ,চরফ্যাশন 
ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপের তারুয়া খালে জাল পাতাকে কেন্দ্র করে বিএনপির ৮ কর্মীর মারধরে মহিলাসহ ছয়জন আহত হয়েছে।  ‎আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
‎
‎গত বৃহস্পতিবার(১২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ঢালচর ইউনিয়নের তাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎অভিযুক্ত বিএনপির ৮ কর্মী হলেন, জলিল ফরাজির ছেলে সাদ্দাম, হারুন কেরানির ছেলে আকরাম, আক্তার ফরাজির ছেলে জিহাদ, আব্দুল আলীর ছেলে আজগর, শাহজান মাঝির ছেলে হযরত আলী, শাহজাহান মাঝির ছেলে আজিজ, আজিজের ছেলে সজিব ও সুমন, আমিন মিয়ার ছেলে কাঞ্চু মাঝি। তারা সবাই ওই ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের কর্মী।
‎
‎শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন জেলে মো.হারুন জানান, তারুয়া খালে আমি মাছ স্বীকারের জন্য একটি বেহেন্দী জাল পাতি। সেই জালটি স্থানীয় মোহাম্মদ আলী নামে এক জেলে ও তার ছেলেরা আমার জালের সামনে তারা অরেকটি জাল পাতে। পরে আমি তাদের জালটি উঠিয়ে ফেললে মোহাম্মদ আলী খলিফা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে স্থানীয় বিএনপির কর্মী সাদ্দামের নেতৃত্বে আকরাম, জিহাদ, আজগর, হযরত আলী, আজিজ, সজিব, সুমন, ও কাঞ্চু মাঝি আমার বাড়িতে গিয়ে বসতঘর হামলা ও আমাকে মারধর করেন। এসময় আমার মা বিবি আছিয়া, স্ত্রী মিতু, ছোট ভাইর বউ রুমা, ভাই হান্নান, ও এমরানকে বেধড়ক মারধর করেন।  পরে স্থানীয়দের সহযোগিতায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি হই।
‎
‎এ বিষয়ে জেলে মোহাম্মদ আলী বলেন, জেলে হারুন আমার জাল উঠিয়ে ফেলায় আমি বিএনপি কর্মী সাদ্দাম ও তার সহযোগীদের কাছে বিচার দিয়েছি। পরে কি হয়েছে তা আমি জানিনা।
‎
‎অভিযুক্ত সাদ্দাম জানান, সে বিএনপির নেতাকর্মীদেরকে গালিগালাজ করায় তাকে মারধর করা হয়েছে। বাসা বাড়িতে হামলার কথা অস্বীকার করেছেন তিনি।
‎
‎দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া বলেন,অভিযোগ পেলে খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন