1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কোরআনের পাখি জুনায়েদ মারা গেছেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কোরআনের পাখি জুনায়েদ মারা গেছেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কোরআনের পাখি জুনায়েদ মারা গেছেন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৮ বার পঠিত
Spread the love
 কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মাদ্রাসার ছাত্র কোরআনের পাখি জুনায়েদ মারা গেছেন।
রোববার ভোর ৪ টায় ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জুনায়েদ।
উল্লেখ্য, শুক্রবার (২৩ ডিসেম্বর) মাদ্রাসার ছাত্র আবু সাঈদ (১৭) তার বড় ভাইয়ের মোটরসাইকেলে বিয়াই জুনায়েদ (১১) কে নিয়ে ঘুরতে আসে। পরে বাড়ি ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে ঢাকাগামী মহাসড়কের রজপাড়া সিকদারবাড়ি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান মাদ্রাসা ছাত্র আবু সাঈদ। গুরুতর আহত হয় বাইকে থাকা তার বেয়াই জুনায়েদ।  স্থানীয়রা দুজনকেই কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা, এবং অচেতন জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করে। ওখান থেকে ঢাকায় নেওয়া হয়। রোববার ভোর ৪ টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জুনায়েদ। নিহত দুজনের বাড়ি উপজেলার ধানখালী ইউনিয়নে।
তাদের মৃত্যুতে নিহত পরিবার, এলাকা, মাদ্রাসার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন