1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আইবিডব্লিউএফের সাধারণ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আইবিডব্লিউএফের সাধারণ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে আইবিডব্লিউএফের সাধারণ সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লালমোহন পৌরসভা কার্যালয়ে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক পক্ষ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

লালমোহন উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী সোলাইমান জমাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা সভাপতি এএইচএম অলিউল্লাহ। এ সময় তিনি বলেন- এই ফাউন্ডেশন শুধু একটি নাম নয় বরং এটি একটি চেতনার প্রতীক। যার মাধ্যমে ব্যবসায়ীরা সমাজের একতা, দায়িত্ববোধ ও সহযোগিতার স্বাক্ষর বহন করেন। কারণ ব্যবসায়ীরা সমাজের চালিকাশক্তি। আমরা শুধু পণ্য বা সেবাই দেই না, আমরা কর্মসংস্থানও তৈরি করি। আমরা সমাজকেও এগিয়ে নেই, দেশের অর্থনীতির চাকা সচল রাখি। এ ছাড়াও অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল হক, উপদেষ্ঠা অধ্যাপক মাওলানা মো. রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা কাজী সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন