1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে নাস্তা আনতে বিলম্ব হওয়ায় আট বছরের মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে নাস্তা আনতে বিলম্ব হওয়ায় আট বছরের মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে নাস্তা আনতে বিলম্ব হওয়ায় আট বছরের মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৮৫ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে নাস্তা আনতে দেরি হওয়ায় আট বছরের এক অনাথ শিশু ছাত্রকে বর্বরোচিত ভাবে পিটিয়ে জখম করেছেন মাদ্রাসা শিক্ষক। গতকাল রবিবার (২৯ জুন) সকালে উপজেলার চরগরবদি আল কারীম বহুমুখী মাদ্রাসায় এ নির্যাতনের ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক রয়েছেন ওই শিক্ষক। ওই ছাত্রকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

নির্যাতনের শিকার শিশুটির নাম মোহাম্মদ পিতা মৃত-আ: মান্নান। মা‘ অন্যত্র বিয়ে করে চলে যাওয়ায় নানা মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম মৃধার বাড়িতে থেকে চরগরবদি আল কারীম বহুমুখী মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষকের নাম মো. তাওহীদুল ইসলাম (২৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শিশু মোহাম্মদকে দোকানে নাস্তা আনতে পাঠায় শিক্ষক মো. তাওহীদুল ইসলাম। নাস্তা আনতে দেরি হওয়ায় শিক্ষক তাওহীদ ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ (৮)কে বেধরক পিটিয়ে জখম করে। বিষয়টি ওই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা জানাতে পেরে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসীতে নিয়ে যান। এসময় অভিভাবকদের উপস্থিতির টের পেয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যান ওই শিক্ষক।

 

ওই মাদ্রাসায় একাধিক অভিভাবক সাংবাদিকদের জানান, এই শিক্ষক ইতিপূর্বেও কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আহত করেছেন। তার বিচার না হওয়ায় তিনি এমন ঘটনা ঘটিয়েই যাচ্ছেন।

 

মাদ্রাসার পরিচালক মাওলানা মো: ছাকিব জানান, শিক্ষার্থীকে মারধরের বিষয়টি মোটেও ঠিক হয়নি। জড়িত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় নির্বাহ ও অভিযুক্ত শিক্ষককে নিয়ে স্থানীয় ভাবে মিমাংসা বৈঠক আহবান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন